ঢাকা, ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মাদকের সাথে সংশ্লিষ্টদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারেনা-দীপেন দেওয়ান এমপি

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৩:১৭ অপরাহ্ন

banglahour


মাদকের সাথে সংশ্লিষ্টদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারেনা বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ ও দেশ গড়া বর্তমান সরকারের একটি অঙ্গীকার। তাই মাদকের সাথে জড়িতরা যে দলেরই হোক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে। 
সোমবার (২৪ আগষ্ট) সকালে ‘মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি’ এই শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা পুলিশে আয়োজনে মাদক বিরোধী র‌্যালি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।


আলোচনা সভার আগে সকালে শহরের তবলছড়ি মিনিস্ট্রিয়াল ক্লাবের সামনে থেকে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় পর্যন্ত একটি জনসচেতনতামুলক মাদক বিরোধী বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাদক বিরোধী সুধী সমাবেশে প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ পুলিশ বিভাগ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।


মাদক বিরোধী সুধী সমাবেশে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্ণেল মো: একরামুল রাহাত, পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এড. মামুনুর রশিদ, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুজিবুর রহমান, জেলা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, জেলা ইমাম সমিতির সভাপতি এবিএম তোফায়েল উদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সভাপতি নবজ্যোতি খীসা প্রমুখ।


রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার থেকেই সকলকে সচেতন করার কাজ শুরু করতে হবে। সকলে সচেতন না হলে পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নিম্লূ করা সম্ভব নয়। তাই মাদক নির্মূলে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।


প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদকই হলো সকল অপরাধের মুল উৎস। তাই মাদকের সাথে সংশ্লিষ্ট গডফাদার, সাপ্লাইকারী, সেবনকারী থেকে শুরু করে এর সাথে জড়িতদের  শাস্তির আওতায় আনতে পুলিশ বিভাগ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। মাদকের আগ্রাসন থেকে দেশ, সমাজ ও জাতিকে রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন। 
তিনি বলেন, আমরা চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে মাদকবিরোধী জনসচেতনতামুলক কার্যক্রম পরিচালনাসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি এবং তা চলমান থাকবে। তিনি মাদকের আগ্রাসন থেকে সমাজকে রক্ষা করতে সকলকে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানান।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম