রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন দীপন তালুকদার দীপু।
সোমবার (২৪ আগষ্ট) সকালে সচিবালয়ে আনুষ্ঠানিক ভাবে তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে যোগদান পত্রে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহন করেন।
দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন পরিষদের কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান দীপন তালুকদার দীপু পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল, জনমুখী ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, পার্বত্য জেলার মানুষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও আর্থ-সামাজিক অগ্রগতিকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে পরিষদের উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রাঙ্গামাটির উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন দীপন তালুকদার দীপু।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন-১. শাশ্বত চাকমা, রাঙ্গামাটি সদর, বিল্টু চাকমা, বাঘাইছড়ি, ৪. সুবিমল চাকমা, বরকল, অনিল বরণ চাকমা, জুরাছড়ি, উথোয়াইমং মার্মা, কাপ্তাই, পাইচিং মং মার্মা, কাউখালী, প্রেমা তালুকদার, রাজস্থলী, তিমথী খিয়াং, রাজস্থলী, সুপর্ণ দেব বর্মন, গর্জনতলী, রাঙ্গামাটি, মোহাম্মদ মামুনুর রশিদ, তবলছড়ি, রাঙ্গামাটি, তোফাজ্জল হোসেন, লংগদু, মোহাম্মদ ফারুক, গর্জনতলী, রাঙ্গামাটি পৌরসভা, নন্দিতা দাশ, মাষ্টার কলোনী, রাঙ্গামাটি পৌরসভা, চন্দ্রা চাকমা, রাজদ্বীপ পাড়া, রাঙ্গামাটি পৌরসভা।
নবগঠিত পরিষদের নেতৃত্বে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আরও স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পার্বত্য অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এমন প্রত্যাশা স্থানীয়দের।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
