ঢাকা, ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ কন্যা শিশুর মৃত্যু

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ ঘন্টা আগে) ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার, ৪:৩৪ অপরাহ্ন

banglahour

 

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মরা নদীতে ডুবে পাঁচ কন্যার শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগষ্ট) দুপুর পৌনে একটার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অত্র ইউপির সদস্য মোঃ মজিবুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ নিশ্চিত করেছেন।

নিহত শিশুরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজামউদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।

জানা যায়, সদর চাঁপাইনবাবগঞ্জে দেবীনগর ইউনিয়ন চর চাকলা মরা  নদীর ধারে বন্যার পানিতে গোসল করত গিয়ে একসাথে ৫ জন মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

ইউপি সদস্য মজিবুর বলেন, বেলা পৌনে একটার দিকে মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থি হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম