ঢাকা, ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু'দফা সংঘর্ষ, আহত-১০, অনির্দিষ্টকালে জন্য দোকানপাট বন্ধ ঘোষনা

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার, ৫:২৭ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর কলাপাড়ায় বাক প্রতিবন্ধী এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু'দফা সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এঘটনায় ০৭ জন কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে দোকান পাট। শুক্রবার সকালে ও বৃহস্পতিবার রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ওই বাজারের রমনী (৪০) নামের এক ব্যক্তির সেলুনের সামনে থেকে বাক প্রতিবন্ধী ওই নারী হেটে যাচ্ছিলেন। এসময় তিনি ওই নারীর হাত টান দিয়ে সেলুনে ঢুকান এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। বিষয়টি অন্যান্য ব্যবসায়ীয়া দেখে ফেলেন এবং রাত দশটার দিকে মিমাংসার জন্য বসেন। 

পরে তাকে ৬ হাজার টাকা জরিমানা করে স্থানীয়রা গ্রাম পুলিশের জিম্মায় দিতে চাইলে তারা রাজি না হওয়ায় স্থানীয় ব্যবসায়ী জুয়েল তাকে জিম্মায় নিতে আগ্রহী হয়। বিষয়টি নিয়ে জুয়েলের সঙ্গে বানাতী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেল হাওলাদারের বাকবিতন্ডা হয় এবং মারামারি ঘটনা ঘটে। এতে রুবেল হাওলাদার সহ দুই থেকে তিনজন আহত হয়। এঘটনার বিচার দাবিতে ব্যবসায়ীরা সকালে প্রায় ৩৫০ টি দোকান বন্ধ রেখে বাজারে নামলে ফের উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে দুই গ্রুপের জুয়েল, জুবায়ের, ইমরান, মনির ও কামালসহ অন্তত ৮ জন আহত হয়। 
বানাতী বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হেমায়েদ উদ্দিন হিরন বলেন, পুরো ঘটনার বিচার না হলে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ থাকবে।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম