ঢাকা, ২৯ আগস্ট ২০২৬, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বগুড়ার এরুলিয়া ও রাজাপুরে চেয়ারম্যান প্রার্থী জামায়াতের কারা নিয়াতিত ২ শিবির নেতা

সারাদেশ | বগুড়া প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ২৯ আগস্ট ২০২৬, শনিবার, ৫:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৩০ পূর্বাহ্ন

banglahour

আসন্ন বগুড়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২টি ইউনিয়নে কারা নির্যাতিত সাবেক ২ ছাত্র নেতাকে প্রার্থী ঘোষনা করেছে জামায়াতে ইসলামী বগুড়া মহানগর। ছাত্রশিবিরের বগুড়া শহর শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক কারা নির্য়াতিত আলাউদ্দিন সোহেল কে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নে ও বগুড়া সদর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সারদুল হাসান দিপুকে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে এরুলিয়া বাজারে নির্বাচনী কর্মী সভায় আলাউদ্দিন সোহেল কে প্রার্থী ঘোষনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। ইউনিয়ন আমীর মাওলানা সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিনের সহকারী সেক্রেটারী মাহফুজুর রহমান, মহানগরীর সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, আবু হুর ফারাজি, শ্রমিক নেতা ইদ্রিস আলী, মোর্শেদুল ইসলাম সুইট, সাবেক শহর সভাপতি আসাদুল্লাহিল গালিব, যুবনেতা শাকিল, আবু হুরায়রা, মেহেদী হাসান, দীন ইসলাম দিলদার প্রমুখ।

সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন সোহেল আওয়ামী সরকারের ৬৪ মামলার আসামী। ২০১৪ সালে বগুড়া শহর শাখার সভাপতি ও পরে কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা জজ কোর্টের আইনজীবি হিবেসে কর্মরত রয়েছেন। অপরদিকে রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করা হয়েছে বগুড়া সদর উপজেলার সাবেক সভাপতি সারদুল হাসান দিপুকে। তিনি মামলা মাথায় নিয়ে মালয়েশিয়া থেকে বিএসসি সাইবার সিকিউরিটিতে লেখাপড়া করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম