বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি নিজ নির্বাচনী এলাকা পটুয়াখালী-২ (বাউফল) আসনের চন্দ্রদ্বীপ ইউনিয়নে শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী গণসংযোগ করেন। এসময় তিনি চন্দ্রদ্বীপ ইউনিয়নের রাস্তাঘাটের বেহাল অবস্থা, যোগাযোগব্যবস্থার দুর্ভোগ ও জনসাধারণের চলাচলের নানা সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয়দের কাছ থেকে সমস্যাগুলোর বিস্তারিত তথ্য নিয়ে এলাকার সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানে নিজের পরিকল্পনা তুলে ধরে তিনি চন্দ্রদ্বীপ ইউনিয়নকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।
স্থানীয়রা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপিকে পাশে পেয়ে এবং নিজেদের বিভিন্ন সমস্যা সরাসরি এমপিকে জানাতে পেরে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। স্থানীয়রা জানান অতীতে তারা কোনো এমপিকে এভাবে কাছে পাননি। এমনকি ইউনিয়ন চেয়ারম্যান বা মেম্বারকেও এভাবে জনগণের দুয়ারে দুয়ারে দেখা যায়নি।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের মানুষের জন্য একটি ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অঙ্গীকার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
