চুয়াডাঙ্গায় বাস শ্রমিকদের শারীরিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে জেলার সকল অভ্যান্তরীণ রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম এ ঘোষণা দেন। শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে হঠাৎ করে বাস বন্ধ হওয়াতে হতবাক পড়েছে সাধারণ মানুষ।
বাস মালিক সমিতির কিছু কর্মচারী চুয়াডাঙ্গা -দৌলতদিয়াড় ব্রিজের ওপার এবং দামুড়হুদা উপজেলায় রাস্তায় ব্যাটারী চালিত ইজিবাইক যাত্রীদের সাথে নিয়মিত দুর্ব্যবহার করে আসছে, এমন অভিযোগ তুলে গত বৃহস্পতিবার আলুকদিয়ায় ইজিবাইক চালকরা বাস আটকিয়ে শ্রমিকদের শারীরিকভাবে লাঞ্চিত করে। তারই জের ধরে জেলার সকল অভ্যন্তরীণ রুটে লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
