ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অপরাধী নিজ দলের হলে ও আইনের আওতায় আনা হবে। ভৈরবে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

জাতীয় | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(২২ ঘন্টা আগে) ২৯ আগস্ট ২০২৬, শনিবার, ২:২১ অপরাহ্ন

banglahour


অপরাধী নিজ দলের হলেও  আইনের আওতায় আনা হবে বলে  জানিয়েছেন  পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।  ভৈরবে অপরাধ দমনে সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন,মাদক, ছিনতাই যেই করুক তাকে আইনের আওতায় আনা হবে। তাছাড়া অপরাধ দমেন  শুধু সিসি ক্যামেরা নয়, নিজেদের কে ও সচেতন হতে হবে।

আজ শনিবার দুপুরে ভৈরব  শহর পুলিশ ফাঁড়ি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম।

 

ভৈরব চেম্বার অব কমার্স ও জেলা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এসব সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি ভৈরবে  এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন।  এ সময় তিনি শিক্ষার্থীদের কে শিক্ষক  ও বয়োজৈষ্ঠদের কে সম্মান করার  এবং ভালো মানুষ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান। বক্তব্য শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন ও সম্মাননা প্রদান করেন। এর আগে তিনি বোরো ধান চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রণোদনা, হত দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরন করেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মোঃ মজিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ ।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম