ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাকুন্দিয়ায় মেধা অন্বেষণ বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(২ সপ্তাহ আগে) ২৯ আগস্ট ২০২৬, শনিবার, ৫:৩৮ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘মেধা অন্বেষণ বৃত্তি-২০২৬’ প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মো.জুনায়েত ভূঁইয়া মোহন ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।


শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার শিমুলিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শিমুলিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ বায়তুল্লাহ।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ‘মো. জুনায়েত ভূঁইয়া মোহন ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো.জুনায়েন ভূঁইয়া মোহন। এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক আতিকুর রহমান মাসুদ, শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান খান সুমন, ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জল প্রমুখ। এছাড়া আইনজীবী, শিক্ষক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তি ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির অর্থ ও সনদ বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ে ভালো ফলাফল করা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।


আয়োজকেরা জানান, মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা।
গত ২৫জুলাই একই প্রতিষ্ঠানে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে ফাউন্ডেশনটি। এতে পাটুয়াভাঙা ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার হাজারো শিক্ষার্থী অংশ নেয়।
সোহেল চৌধুরী

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম