ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনা ওয়াসার ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক, ক্ষোভ নগরবাসীর

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ ঘন্টা আগে) ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ৯:২৪ অপরাহ্ন

banglahour

খুলনা ওয়াসার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইটে অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জিটিভি ও বাংলা আওয়ার পোর্টালের খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক শেখ লিয়াকত হোসেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত ১৪ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ও হাম পরিস্থিতি নিয়ে জিটিভির লাইভ সম্প্রচারে অংশ নিতে নগরীর মুজগুন্নি ১৯ নম্বর রোডস্থ বাসা থেকে মোটরসাইকেলে রওনা দেন তিনি। পথে বয়রা মোড়ে খুলনা ওয়াসার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ফেলে রাখা নির্মাণসামগ্রী ও কাদামাটির কারণে মোটরসাইকেল পিছলে তিনি দুর্ঘটনার শিকার হন।


স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা বিশেষায়িত হাসপাতালে নিয়ে যান। সেখানে অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক তার চিকিৎসা করেন। চিকিৎসকদের মতে, দুর্ঘটনায় তার ডান পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গোড়ালির কিছু অংশ থেঁতলে যাওয়ার পাশাপাশি পেশী ও লিগামেন্টেও আঘাত লেগেছে। এছাড়া ডান হাঁটু, বাম পা ও হাতেও আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি।
দুর্ঘটনার দুই সপ্তাহ পরও অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় ২৮ আগস্ট তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক এমআরআই ও সিটি স্ক্যান করার পরামর্শ দিয়ে জানান, তার ডান পায়ের গোড়ালিতে গুরুতর আঘাতের কারণে পেশী ও লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা ও কয়েক মাস বিশ্রামের প্রয়োজন হবে।
দীর্ঘ চিকিৎসাজনিত কারণে তিনি পেশাগত, আর্থিক, শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানা গেছে।


এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সোনাডাঙ্গা-বয়রা নতুন সড়ক হয়ে যশোর অভিমুখী গুরুত্বপূর্ণ এই সড়কে ওয়াসার ঠিকাদারি প্রতিষ্ঠানটি যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করেই কাজ পরিচালনা করছে। নির্মাণসামগ্রী ও কাদামাটি যত্রতত্র ফেলে রাখার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে এবং অনেক মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন।


নগরবাসীর দাবি, গুরুত্বপূর্ণ সড়কে কাজ করার ক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি খুলনা ওয়াসা কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন তারা।


এছাড়া ভবিষ্যতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে উন্নয়নকাজ পরিচালনার সময় কঠোর নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন এলাকাবাসী।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম