ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ মাস আগে) ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১০:২৭ অপরাহ্ন

banglahour

 

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমিদ বাদশা (৩৯) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়ে সদর মডেল থানায় আবেদন করেছেন নিহতের স্বজনরা।

আবেদন সূত্রে জানা যায়, নিহত  বাদশা (৩৯)   নাটোর জেলার  থানার পালপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরে বসবাস করতেন।  ৩১  আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে বিশ্বরোড বাস মালিক সমিতির পূর্ব পাশে মো. শহিদ হোসেন রানার গ্যারেজে অটোরিকশা চার্জ দিতে যান তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন বাদশা।


পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত  চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহতের স্বজনদের দাবি, এ মৃত্যুর ঘটনায় পরিবারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই। ভবিষ্যতেও এ মৃত্যু নিয়ে কারও বিরুদ্ধে মামলা-মোকদ্দমা করার ইচ্ছা নেই তাদের। তাই মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন করা হয়েছে।


এ ঘটনায় তদন্তের দায়িত্বে রয়েছেন সদর মডেল থানার এসআই আব্দুর রাজ্জাক। তিনি ঘটনার বিষয়ে তদন্ত করছেন।
এদিকে, পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ হস্তান্তর করে বিনা ময়নাতদন্তে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে অনুরোধ জানানো হয়েছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম