ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জৈন্তাপুরে ৪৮ বিজিবি মিনাটিলা বিওপির ১সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

সারাদেশ | মো রেজওয়ান করিম সাব্বির জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩:০২ অপরাহ্ন

banglahour

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪৮বিজিবির মিনাটিলা ওয়াচ টাওয়ার হতে জামিল হাসান শিষ(২৫) নামে ১বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত জামিল হাসান শিষ সিপাহী নম্বর-১১৪১০১। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ইশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে।

২২ আগস্ট ২০২৬ থেকে তিনি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীন জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা হতে ভোর ৬টার মধ্যে যে কোনো সময় মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ারে গলায় ফাঁস দেন জামিল হাসান। পরে বিষয়টি জানাজানি হলে সকাল ৭টার দিকে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম বিওপিতর উপস্থিত হন।

সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও  বিজিবি কর্তৃপক্ষের উপস্থিতিতে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। অধিকতর তদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে। ঘটনার কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এঘটনায় ৪৮ বিজিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম