কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে নানা আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে কুলিয়ারচর বিএনপি কার্যালয় থেকে পাট ও বস্ত্র প্রতি মন্ত্রী ও কিশোরগঞ্জ -৬ আসনের সংসদ সদস্য মোঃ শরিফুল আলমের নেতৃত্ব একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় পাট ও বস্ত্র প্রতি মন্ত্রী মোঃ শরিফুল আলম বলেন, আসন্ন ইউপি ও পৌর নির্বাচনে দল থেকে একাধিক প্রার্থী হতে পারে।
কিন্তু দল থেকে যাকে নির্বাচনে মনোনয়ন দি্বে আমরা সেই প্রার্থীর কে নির্বাচনে বিজয়ী করতে কাজ করবো। তাছাড়া বিগত ১৭ বছর যারা রাজপথে দলের জন্য কাজ করেনি, ত্যাগ স্বীকার করেনি তাদের নয়। বরং যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে আমরা আগে মূল্যায়ন করবো। এদিকে ভৈরবে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বেলা সাড়ে ১১ টায় পৌরসভার সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় । এর আগে উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মোঃ মজিবুর রহমান বক্তব্য রাখেন ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
