ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মব সংস্কৃতি কঠোরভাবে দমন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

জাতীয় | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১৯ ঘন্টা আগে) ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩:৫৪ অপরাহ্ন

banglahour

বাংলাদেশে গড়ে ওঠা মব সংস্কৃতি কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে সরকার আধুনিক ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।


মঙ্গলবার দুপুরে সিলেটের বিজিবি সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সারভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর উদ্বোধন এবং ড্রোন প্রদর্শনী পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে আগামী দুই বছরের মধ্যে বিশ্বের উন্নত প্রযুক্তির ড্রোন দেশে আনা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণে মালখানা ও হাজতখানার সংখ্যা বৃদ্ধি করা হবে। একই সঙ্গে সীমান্তে অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে।


তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ব্যবস্থার আধুনিকায়ন এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এতে চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য আন্তসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
এর আগে একদিনের সফরে দুপুরে সিলেটে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সফরকালে বিকেলে সিলেট সার্কিট হাউসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম বিষয়ক এক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।


সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম