ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জে অফিস কক্ষে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলীর ওপর হামলা। চার সহকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ। রক্তাক্ত জখম

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৫:১৭ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে একই অফিসের চার সহকর্মীর বিরুদ্ধে। আজ দুপুরে তাঁর নিজ অফিস কক্ষে এ হামলার ঘটনা ঘটে। এতে মাহমুদুল ইসলাম গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে হামলাকারী হিসেবে একই অফিসের উচ্চমান সহকারি সোয়াইব আহমদ,অফিস  সহায়ক  আবুবক্কর সিদ্দিক, কার্যসহকারি জাকির হোসেন ও ইসতিয়াক ইসতিয়াক আহমেদের নাম উল্লেখ করা হয়েছে।


জানা গেছে, আজ দুপুরে মাহমুদুল ইসলাম তাঁর অফিস কক্ষে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্তরা সেখানে গিয়ে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। হামলায় তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হন।
ঘটনার পর মাহমুদুল ইসলাম থানায় অভিযোগ দায়ের  করেছেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান,লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।  এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিবরণে জানান যায় গত দুইমাস পূর্বে তাদের একজন কেন্দ্রীয় নেতাকে সংবর্ধনা দেওয়ার জন্য কেন চাঁদার টাকা দিলাম না এনিয়ে আজ দুপুরে  তর্কে লিপ্ত হয় এবং তার উপর হামলা করে। পরে অফিসের অন্যান কর্মকর্তারা তাকে উদ্ধার  করে তাকে হাসপাতালে  নিয়া যায়।  

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম