ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুয়াকাটাগামী পর্যটকবাহী ডাবল ডেকার বাস পুকুরে

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(২ মাস আগে) ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৪:৩৫ অপরাহ্ন

banglahour

 

পটুয়াখালীর কলাপাড়ায় আইকনিক পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (৪ সেপ্টম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাসটি ঢাকা থেকে ২০-২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশে রওনা করে। পরে সকাল সাড়ে ৭টার দিকে খলিলপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন পর্যটক আহত হন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। গুরুতর আহত ৬ জনকে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়। বাসটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ছিলেন বলে জানা গেছে। তারা বাসটি রিজার্ভ করে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলেন।


কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুতই পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কেউ হতাহত হননি। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম