চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ১৮ বোতল অবৈধ এস্কাফ সিরাপসহ আব্দুল বাশির (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে গোমস্তাপুর পৌরসভার খয়রাবাদ গ্রামের মনিরুলের বসতবাড়ির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার আব্দুল বাশির খয়রাবাদ গ্রামের রোজবুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই জেনারুল শেখের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল বাশিরকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ১৮ বোতল অবৈধ এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
