ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাওরে বজ্রপাতে প্রাণগেল জেলে নিউটনের

সারাদেশ | মো ফরিদ রায়হান (হাওরাঞ্চল) কিশোরগঞ্জ প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৩:০৬ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জ অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণগেল নিউটন দাস (২৫) নামে এক জেলের।

নিহত জেলে নিউটন দাস উপজেলার কলমা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের শ্রীনন্দ দাসের ছেলে।

আজ রোবাবার দুপুরে অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের বিল ভল্লি হাওরে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকালে নিউটন দাস নৌকা নিয়ে গ্রামের পার্শ্ববর্ত্তী হাওরে জাল দিয়ে মাছ ধরতে যান। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়।

এসময়, সে জাল রেখে বাড়ির দিকে আসার চেষ্টা করে নিউটন, পথে বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মারা যান। এই ঘটনা অন্য জেলেরা দেখে এগিয়ে আসে, নিহতের বাড়িতে খবর দিলে স্বজনরা তাঁর মরদেহ উদ্ধার করে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন কলমা ইউপি চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস বলেন, আজ ভল্লি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের আঘাতে নিউটন দাস দুপুরে মারা যান।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম