ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জাতীয় | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১৭ ঘন্টা আগে) ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ১০:৫৪ অপরাহ্ন

banglahour

সিলেটে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন্ন জেলা সফরকে সামনে রেখে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।


সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় জানানো হয়, আগামী ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি সিলেট সফর করবেন। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেলে সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।


রাষ্ট্রপতির সফর উপলক্ষে জেলার সকল সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকা, অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নগরীর সড়কসমূহ চলাচল উপযোগী রাখা, বিভিন্ন ব্যানার-ফেস্টুন ও পোস্টার অপসারণ এবং রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


এছাড়া নগরীর রাস্তার পাশের সিএনজি স্টেশনগুলো লালদিঘীর পাড় এলাকায় স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে জরুরি চিকিৎসাসেবার জন্য মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের যানবাহন প্রস্তুত রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সিলেটজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম