ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গৌতম বুদ্ধ শান্তির বানী প্রচার করে গেছেন- কাদের

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৪ মে ২০২৩, বৃহস্পতিবার, ১১:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:১২ অপরাহ্ন

banglahour

ঢাক: সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বৌদ্ধদের এ উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির সকলেই মিলেমিশে একাকার হয়ে গেছে। গৌতম বুদ্ধ শান্তির বানী প্রচার করে গেছেন।

বৃহস্পতিবার (৪ মে)  রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে শুভ বুদ্ধ পূর্ণিমা জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরো বলেন, রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পর থেকে চ্যালেন্জ অতিক্রম করতে হয়েছে ।

আমাদের রাজনীতি হিংসা মুক্ত এখনো একথা দাবি করতে পারি না। রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত। শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্থ হচ্ছে ।

দলে দলে বিভক্ত হয়ে দেয়াল তৈরির রাজনীতি নয় রাজনীতিতে সম্পর্কের সেতু তৈরি করতে হবে।

যুদ্ধ বিদ্রোহ নয় শান্তির রাজনীতি করা প্রয়োজন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির সুবাতাস সৃষ্টি করতে হবে এটা রাজনৈতিক অধিপতিদের দায়িত্ব ও কর্তব্য।

হিংসা হানাহানি যুদ্ধ বিদ্রোহ কিংবা সহিংসতা নয়, শান্তির পথ দেখাতে হবে। সম্প্রদায়িক বাংলাদেশ চাই,সন্ত্রাস চাই না। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে চেতনাবিরোধী সন্ত্রাস কে রুখতে হবে।

নষ্ট রাজনীতি অসুস্থ, সন্ত্রাস, সহিংসতা রাজনীতিকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করতে হবে। বিএনপি বলছে শেখ হাসিনা কিছুই আনতে পারেনি খালিহাতে ফিরবে। মনটা যাদের ছোট তাদের রাজনীতি করা উচিত নয়। দেশের অর্জনকে যারা নিজেদের রচনা মনে করেনা তাদের রাজনীতি করার প্রয়োজন নেই।

দেশের অর্জন আমাদের সকলের অর্জনে এটা আওয়ামী লীগের একার অর্জন নয় ২৩ কোটি মানুষের অর্জন। যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে  দিয়েছিলো আজ তারা ভুল স্বীকার করে প্রধানমন্ত্রী কে সম্মাননা দিয়েছে এবং ২৫ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিয়েছে।

আপনারা অপরাজনীতি করে খাটো হয়েছেন দেশকে খাটো করবেন না। শেখ হাসিনা নালিশ করতে যায়নি অর্জনের দেশের অর্জনের জন্য গিয়েছে। শেখ হাসিনাকে এই বিদেশ সফর এবং অর্জনের জন্য সংবর্ধনা দেয়া উচিত।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম