বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ২৪ সদস্যের একটি প্রতিনিধিদল এক সপ্তাহের সফরে যুক্তরাষ্ট্র পরিদর্শন করেছে। সফরকালে প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং সামরিক সম্পর্ক জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।
আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নিরাপত্তা ইস্যুগুলো গুরুত্ব পায়। উভয় পক্ষ প্রতিরক্ষা ও সামরিক খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
