ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ : শাবনুর

বিনোদন | বিনোদন ডেস্ক।

(২৩ ঘন্টা আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৩:৪৩ অপরাহ্ন

banglahour

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) অমর নায়ক সালমান শাহ'র জন্মদিন। বেঁচে থাকলে আজ সালমান শাহ ৫৫ বছরে পা দিতেন। সালমানের জন্মদিন উপলক্ষে তার ভক্ত অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রিয় নায়ককে স্মরণ করে শুভেচ্ছা জানিয়েছেন। অমর নায়ক সালমান শাহ নিত্রনায়িকা শাবনুরের সাথে সবচেয়ে বেশি জুটি বেধে অভিনয় করেছেন। প্রিয় নায়কের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মী শাবনুর। আজ শনিবার শাবনুর ফেসবুকে পুরনো সালমান শাহ'র সাথে তার পুরনো কিছু ছবি শেয়ার করে হৃদয়স্পর্শী পোস্টের মাধ্যমে সালমান শাহ'কে স্মরণ করেছেন।

শাবনুর স্মৃতিচারন করে লিখেছেন, "শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ ! কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে। শুটিং সেটে তুমি শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলে না, ছিলে একজন অসাধারণ হৃদয়ের মানুষ। তোমার আশেপাশের প্রতিটি মানুষকে তুমি সম্মান করতে। শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী কাউকেই কখনো ছোট করে দেখতে না। সবার খোঁজ নিতে, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে এবং আপন করে যত্ন নিতে। তোমার এই সুন্দর মন আর মানবিকতাই তোমাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে।"

সালমান শাহ'কে স্মরণ করে লিখেছেন, "পুরোনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছো সেই সোনালী দিনগুলোতে।"

শাবনুর সালমান শাহ'র মাগফেরাত কামনা করে লিখেছেন, "মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।"

পরিশেষে শাবনুর তার ভক্ত অনুরাগীদের প্রতি লিখেছেন, "সবার প্রতি সবিনয় অনুরোধ, প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সবসময় অটুট থাকুক। তাঁর অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গেই হৃদয়ে ধরে রাখি।"

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম