ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ২১ জন আটক

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(১ দিন আগে) ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৬:৪০ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জ শহর ও আশপাশের এলাকায় অনলাইন জুয়া এবং প্রতারণার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা এবং অনলাইনের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।

শনিবার রাতে শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শুরু করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

পুলিশ সুপার জানান, শনিবার রাতে কিশোরগঞ্জ শহর ও এর আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইল ফোনে অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলা এবং অনলাইনে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ২১ জনকে আটক করা হয়। অভিযান চলাকালে তাদের কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। বর্তমানে গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। অনলাইনভিত্তিক জুয়া ও অর্থ হাতিয়ে নেওয়ার মতো কর্মকাণ্ড ঠেকাতে শহর ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, অনলাইন জুয়া ও প্রতারণার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম