ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে বিদেশি মদ-সিরাপ ও কথিত গান পাউডার উদ্ধার আটক ১

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৮ ঘন্টা আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৬:৫৩ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে অভিযান চালিয়ে বিদেশি মদ, কোডিনযুক্ত সিরাপ ও কথিত গান পাউডারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১টার দিকে রানীহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুথুনীপাড়া গ্রামের একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আব্দুল জলিল (৬৪)। তিনি ওই এলাকার মৃত বেলাল উদ্দীনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় ডিবির একটি দল অভিযান চালিয়ে আব্দুল জলিলকে গ্রেপ্তার করে। পরে তার দেখানো স্থান থেকে চার বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ ব্র্যান্ডের বিদেশি মদ, ৬০ বোতল কোডিনযুক্ত , প্রায় দুই কেজি দানাদার পদার্থ (কথিত গান পাউডার) এবং একটি লাল-কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন ১১০ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশের দাবি, জব্দ করা মোটরসাইকেলটি মাদক ও কথিত গান পাউডার ব্যবসায় ব্যবহৃত হতো।

এ ঘটনায় গ্রেপ্তার আব্দুল জলিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়ে পুলিশ সাধারণ মানুষকে এ ধরনের অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম