ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলায় ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে আটক, ছাড়াতে ছাত্রদল নেতাদের চেষ্টা

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৭:০২ অপরাহ্ন

banglahour


বরিশালের হিজলা উপজেলায় মেমানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক কে থানা পুলিশ আটকের পর তাকে ছাড়িয়ে নিতে ঐ  ইউনিয়ন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর তৎপরতার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।


জানাযায় রবিবার সকাল ১১ টায় হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান এর নির্দেশে উপপরিদর্শক মাহাতাব মেমানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। আটকের খবর ছড়িয়ে পড়ার পর তাকে ছাড়িয়ে নিতে ইউনিয়ন সুলাইমান সরদার, সাকিব মাঝি 
সহ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী পুলিশের এস আই মাহাতাব এর সাথে বাকবিতন্ডা ও তদবিরের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।


উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার বলেন তবে শুনেছি ছাত্রলীগের সভাপতি কে আটক করায় ঐ ইউনিয়ন ছাত্রদলের কিছু ছেলেরা মব সৃষ্টি করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক।
মেমানিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম বেপারী বলেন নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী আটক করলে যারা তদবির করে তারা দলের কেউ নয়। আমি এ ঘটনায় তীব্র নিন্দা জানাই।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আটকের সত্যতা নিশ্চিত করেন বলেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন জানান নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে যড়যন্ত্র করে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যারা দলের নাম ব্যবহার করে আওয়ামী লীগের তদবির করে তারা বিএনপি ও অঙ্গসংগঠনের কেউ নয়।
অভিযুক্ত সুলাইমান সরদার বলেন পুলিশ যুবলীগ নেতা আটক না করে তাকে আটক করায় প্রতিবাদ করেছি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম