ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সরকারি দপ্তরগুলোকে জনগণের কল্যাণে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে: দীপেন দেওয়ান এমপি

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৮ ঘন্টা আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৬:৫৪ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেছেন, সরকারি দপ্তরগুলোকে জনগণের কল্যাণে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সরকারি সেবার মান বাড়াতে দপ্তরগুলোর মধ্যে সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কাপ্তাই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলা হবে।


রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংসদ সদস্যের আইনশৃঙ্খলাবিষয়ক প্রতিনিধি দিলদার হোসেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ওসি এম শাকের আহমেদ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মামুন এবং সংসদ সদস্যের কাপ্তাইয়ের ত্রাণ ও সমাজসেবাবিষয়ক প্রতিনিধি মংসুইপ্রু মারমা।


সভায় সংসদ সদস্য দীপেন দেওয়ান কাপ্তাই উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং সরকারি দপ্তরগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় বিভিন্ন দপ্তরের প্রধানরা তাঁদের নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।


প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান আরো বলেন, কাপ্তাইয়ের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে সরকারি দপ্তরগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে। জনগণের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। 
কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনা মতবিনিময় সভায় কাপ্তাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম