ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিশ্ব পর্যটন দিবসে রাঙ্গামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৬:৫৫ অপরাহ্ন

banglahour


বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী পর্যটন মেলা। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও পর্যটন বিষয়ক আহবায়ক শ্বাশৎ চাকমা রিংকু, অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, নন্দিতা দাশ এবং রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা প্রমুখ।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে লক্ষ্যে আমরা এই মেলার আয়োজন করেছি। এই মেলাতে স্থানীয় নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে পসরা বসিয়েছে।
চেয়ারম্যান বলেন, আমাদের নারী উদ্যোক্তারা তাদের নিজস্ব প্রচেষ্টায় অনেক দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে তারা নিজের উদ্যোগেই কিন্তু এই কাজগুলি করছে। তবে উদ্যোক্তারা এইসব ভালোমানের পন্য করে তৈরি করার পরে এরা বানিজ্যিক ভাবে সুযোগটা পাচ্ছে না। আমাদের মূল উদ্দেশ্য হলো তাদেরকে বানিজ্যিক ভাবে সুযোগের ব্যবস্থা করে দেওয়া।


তিনি বলেন, আমরা এর মাধ্যমে চেষ্টা করব বিসিকসহ আমাদের যে সংশ্লিষ্ট হস্তান্তরিত বিভাগগুলো আছে, সবাইকে নিয়ে একটা বানিজ্যিক চেইন তৈরি করে আমরা এই এইসব পন্যগুলো যাতে রাঙ্গামাটিসহ সারা বাংলাদেশে এবং আমাদের ইন্টারন্যাশনালে যাতে আমরা রপ্তানী করতে পারি এজন্যই কিন্তু তাদেরকে সহযোগিতা করা, তারা যাতে কর্মসংস্থান সৃষ্টি করে রাঙ্গামাটিতে একটা নিজস্ব শিল্পের, বিশেষ করে কুটির শিল্পের যে একটা সম্ভাবনাময় খাত, এটাকে এগিয়ে নিয়ে যাবে এবং সেই সাথে এই খাতটা আমাদের পর্যটনের ক্ষেত্রে যাতে সহযোগিতা করতে পারে, এজন্যই কিন্তু এই আয়োজন এবং তাদের সহযোগিতা এবং সাফল্য কামনা করছি।


তিনি আরো বলেন, আগামী দিনে আমাদের পর্যটন শিল্পের বিকাশে এবং পাহাড়ের উৎপাদিত পণ্য সামগ্রী যাতে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানী করা যায় সেই দিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছি। আগামী কিছু দিনের মধ্যে এই সুফল পার্বত্য অঞ্চলের মানুষ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আয়োজকদের আশা, পর্যটন মেলার মাধ্যমে রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি স্থানীয় কৃষি, হস্তশিল্প ও পাহাড়ি সংস্কৃতির সঙ্গে পর্যটকদের পরিচিতি আরও বাড়বে। একই সঙ্গে নারী উদ্যোক্তাসহ স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের পণ্য বাজারজাতকরণের সুযোগ তৈরি হবে। আর তিন দিনব্যাপী এ মেলা রাঙ্গামাটির পর্যটন সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও উদ্যোক্তাদের বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম