খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে ছেলে হত্যার ঠিক ৫০ দিন পর এবার বাবাকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বাড়ির সামনে বসে থাকা অবস্থায় আখতার ঢালী নামের ওই ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এর এক মাস ২০ দিন আগে তাঁর ছেলে জয় ঢালীকে (২৭) কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছিল। জোড়া হত্যাকান্ডের পর এলাকাঢ তীব্র আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অন্যদিকে, খুলনার গিলেতলা এলাকায় পৃথক এক সড়কক দুর্ঘটনাঢ সিআইডি অফিসার ফজলুর রহমান নিহত হয়েছেন। তাঁর গ্রামের বাড়ি যশোর জেলার নওয়াপাড়া এলাকায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
