ঢাকা, ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবানের ডিম পাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে, নিহত ২

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৫:৪৪ পূর্বাহ্ন

banglahour


বান্দরবানের থানচী উপজেলার ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে ডিমপাহাড় থেকে তিন্দুমুখ নৌঘাটের দিকে নামার সময়  এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ডিমপাহাড় থেকে তিন্দুমুখের দিকে যাওয়ার পথে পর্যটকবাহী চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা দুই পর্যটক ঘটনাস্থলেই নিহত হন এবং পাঁচজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস-এর নেতৃত্বে তিন্দুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহত পাঁচজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নিহতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানচি থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) জানায়, দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রমে বিজিবির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টিও বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে তদারকি করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম