ঢাকা, ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সালমান শাহ হত্যা মামলা, ডনের জামিন ফের না মঞ্জুর

বিনোদন | বিনোদন রিপোর্ট।

(২ ঘন্টা আগে) ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৫:৪০ পূর্বাহ্ন

banglahour

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতারকৃত চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম আসামিপক্ষের জামিন আবেদন শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

আদালতে ডনের পক্ষে শুনানি করেন আইনজীবী মফিজুল ইসলাম (আসলাম)। তিনি দাবি করেন বিগত তদন্তগুলোতে এই ঘটনাকে আত্মহত্যা বলা হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করে এটিকে একটি চাঞ্চল্যকর মামলা হিসেবে উল্লেখ করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

এর আগে বিগত ৯ আগস্ট ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরবর্তীতে ২৭ আগস্ট তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং রিমান্ড শেষে গত ৯ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারেই আছেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পর প্রথমে অপমৃত্যু মামলা হয়েছিল। তবে দীর্ঘ ২৯ বছর পর ২০২৫ সালের অক্টোবর মাসে আদালতের নির্দেশে এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর বাদী হয়ে রাজধানীর রমনা থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন, যা বর্তমানে সিআইডি (CID) তদন্ত করছে।

উল্লেখ্য, এই হত্যা মামলায় ডন ছাড়াও সালমান শাহর স্ত্রী সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম