ঢাকা, ৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষের পিআরএলজনিত বিদায়

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৪ ঘন্টা আগে) ৭ অক্টোবর ২০২৬, বুধবার, ৬:১০ পূর্বাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মো. মোজাহারুল ইসলাম তরুর পিআরএল (অবসরোত্তর ছুটি) উপলক্ষে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মো. মোজাহারুল ইসলাম শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষাবিদ, গবেষক ও লেখক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, লোকসংস্কৃতি ও মানুষের জীবন নিয়ে তাঁর গবেষণা ও সাহিত্যকর্ম রয়েছে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা, স্নেহপূর্ণ আচরণ, জ্ঞান ও মানবিক নেতৃত্ব শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে তাঁকে স্মরণীয় করে রেখেছে। তাঁর কর্মনিষ্ঠা ও নেতৃত্বের স্মৃতি আদিনা ফজলুল হক সরকারি কলেজে দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। তিনি বলেন, একজন শিক্ষক প্রতিষ্ঠান থেকে অবসর নিলেও তাঁর শিক্ষা, আদর্শ ও মূল্যবোধ কখনো অবসর নেয় না। কর্মজীবনে তিনি শিক্ষার্থীদের মাঝে যে জ্ঞান ও অভিজ্ঞতা ছড়িয়ে দিয়েছেন, তা ভবিষ্যতেও তাদের পথচলায় প্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। পরে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু এবং অবসরোত্তর জীবন শান্তিময় ও আনন্দময় হওয়ার জন্য দোয়া করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম