ঢাকা, ৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামদানিতে সেজেছে পূর্ণিমা

বিনোদন | বিনোদন ডেস্ক।

(৪ ঘন্টা আগে) ৭ অক্টোবর ২০২৬, বুধবার, ৬:১১ পূর্বাহ্ন

banglahour

ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা পূর্ণিমা। রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে।

অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্য ও রুচিশীল পোশাক বরাবরই মুগ্ধ করে ভক্তদের। শাড়ি কিংবা আধুনিক সাজ-যেভাবেই হাজির হন, তার উপস্থিতি আলাদা করে নজর কাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

জামদানি শাড়িতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন পূর্ণিমা। ছবিতে তাকে দেখা গেছে একেবারে বাঙালি নারীর চিরচেনা সাজে। পরনে নান্দনিক জামদানি, খোপায় ফুলের মালায় তার সাজে ফুটে উঠেছে স্নিগ্ধতা ও আভিজাত্যের মিশেল।

ছবিগুলোর সঙ্গে মিলিয়ে পূর্ণিমা লিখেছেন, 'জামদানির আবেগ এবং চিরন্তন কমনীয়তা।'

পূর্নিমার প্রকাশ করা ছবিগুলো দেখে ভক্তদের অনেকেই মুগ্ধ হয়েছেন। বাঙালি ঐতিহ্যের সঙ্গে নিজের সৌন্দর্যকে মিলিয়ে পূর্ণিমার এই উপস্থিতি মনে করিয়ে দিল, ফ্যাশন বদলালেও জামদানির আবেদন কখনো পুরোনো হওয়ার নয়।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম