ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট ও ডাম্পার ট্রাকসহ গ্রেফতার-২

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ সপ্তাহ আগে) ৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২:৩০ অপরাহ্ন

banglahour


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ৮৩ লাখ টাকারও বেশি মূল্যের অবৈধ সিগারেট এবং একটি ডাম্পার ট্রাকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।
বুধবার (৭ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার ইকো পার্ক সংলগ্ন পাকা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়।


বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর দিকনির্দেশনায় নায়েব সুবেদার মো. আহসান হাবিবের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। 


এ সময় সন্দেহভাজন একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭,০৯০ প্যাকেট 'প্যাট্রন' এবং ১,৮০০ প্যাকেট 'অরিস' ব্র্যান্ডের সিগারেটসহ সর্বমোট ১৮,৮৯০ প্যাকেট চোরাই সিগারেট ও পরিবহন কাজে ব্যবহৃত ডাম্পার ট্রাকটি জব্দ করার পাশাপাশি দুই আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। জব্দকৃত সিগারেট ও ডাম্পার ট্রাকের আনুমানিক সিজার মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান দমনে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক টহল জোরদার করা হয়েছে। সীমান্তে সব ধরনের অবৈধ কার্যক্রম ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামি, জব্দকৃত চোরাই সিগারেট ও ডাম্পার ট্রাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম