ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনার খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সমবায় ইন্সটিটিউট অফিসের ছিনতাইকৃত পাঁচ লক্ষ ঊনসত্তর হাজার টাকা উদ্ধারসহ ৫ ছিনতাইকারী গ্রেফতার

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ সপ্তাহ আগে) ৭ অক্টোবর ২০২৬, বুধবার, ৬:০৮ অপরাহ্ন

banglahour



খুলনা মেট্রোপলিটন   খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সরকারী আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট অফিসের ছিনতাইকৃত ৫,৬৯,০০০/-(পাঁচ লক্ষ ঊনসত্তর হাজার) টাকা উদ্ধারসহ উক্ত ছিনতাই এর মামলার মোট ০৫ জন আসামী গ্রেফতার।

খুলনার খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম এসআই মোঃইসতিয়াক আহমেদ ফোর্সসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায়  আসামী আলমাস জুবায়ের খান নাহিন(২৫) ও ৫নং আসামী আননাস জুবায়ের জিম(১৯) উভয় পিতা-মোঃ জসিম উদ্দিন খান, মাতা-জুবায়েদা নাহার, সাং-৯০, সিমেন্টি রোড ডাক বাংলা, থানা-খুলনা সদর, জেলা-খুলনা, এ/পি সাং-ডাল মিল মোড়, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা কে  সম্প্রতি বাগেরহাট সদর থানাধীন অপু আবাসিক হোটেল হতে গ্রেফতার করে।

 গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে ০১ নং আসামী সাকিব শেখ(২৭), পিতা-আলম শেখ, সাং-শাহানা বেগম, সাং-রায়ের মহল টিএনটি কলোনী, থানা-আড়ংঘাটা, জেলা-খুলনা কে গ্রেফতার করে ওতার  নিকট হতে তার দেখানো মতে আসামীর নিজ বাসা হতে  নগদ ৫,২৪,০০০/-(পাঁচ লক্ষ চবিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্য মতে অত্র মামলার মূল পরিকল্পনাকারী আসামী ০২ নং আসামী মোঃ মানিক শেখ (৫০), পিতা-মোঃ গনজের আলী শেখ, মাতা-রাবেয়া বেগম, সাং-আঞ্চলিক সমবায় সমিতি অফিস, রায়ের মহল, থানা-খালিশপুর, জেলা-খুলনাকে তার প্রতিষ্ঠান হতে গ্রেফতার করা হয়। তাদের দাওয়াত তথ্য মতে বয়রা বাজার  এলাকা হতে  আসামী মোঃ হৃদয় খান(২২), পিতা-মোঃ দুলাল খান, সাং-পশ্চিম বানিয়া খামার, ক্লাবের মোড়, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা কে গ্রেফতার করা হয়।  পরবর্তীতে ০৪ নং আসামী আলমাস জুবায়ের খান নাহিন (২৫) এর দেওয়া তথ্যমতে তার বাসা হতে নগদ ৪৫০০০/- পয়তাল্লিশ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সর্বমোট ৫,৬৯,০০০/-(পাঁচ লক্ষ ঊনসত্তর হাজার) টাকা জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম