কলেজে রাজনীতি থাকবে, বিভিন্ন মত প্রকাশের স্বাধীনতা থাকবে, তার মানে এই নয় একে অপরের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে বিভেদ তৈরি করে উদ্ভট পরিস্থিতি সৃষ্টি করবে , পেশি শক্তি নয়, জ্ঞান দিয়ে আমরা আমাদের নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা করবো বলে মন্তব্য করেছেন জাতিয় সংসদের হুইপ ও খুলনা ৩
আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।তিনি আজ দুপুরে নগরির সরকারি ব্রজলাল কলেজ প্রাঙ্গণে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত
আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ খুলনা বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা ২ আসনের সংসদ সদস্য এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।
উদযাপন কমিটির আহবায়ক ও সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম। এ সময় কলেজের শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
