বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়ন ও সিএমএইচের উদ্যোগে রাঙ্গামাটি সদর হাপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ বিতরণ করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাঙ্গামাটি রিজিয়ন ও সিএমএইচের যৌথ উদ্যোগে রাঙ্গামাটি সদর হাসপাতালে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত,পিএসসি।
এ সময় জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবরসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত, পিএসসি বলেন, পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সেনাবাহিনী এই অঞ্চলে বসবাসরত পাহাড়ী-বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের শিক্ষা, চিকিৎসাসহ জনসাধারনের আর্তসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ জনসাধারনের কল্যাণে সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় রাঙ্গামাটি সদর জোন কমান্ডার চিকিৎসাসেবা গ্রহণকারী অসুস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পেইনে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ৮শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
পার্বত্য অঞ্চলের দুর্গম ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা, পর্যাপ্ত মানসম্মত চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের স্বল্পতা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার সীমিত সুযোগের কারণে এখানকার প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ নিয়মিত ও মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে থাকে। এ বাস্তবতায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বিভিন্ন সময় বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ বিতরণ ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি রিজিয়ন ও রাঙ্গামাটি সিএমএইচের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
