ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাঘাইছড়ির দূর্গম সাজেকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ সপ্তাহ আগে) ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৭:৪৮ অপরাহ্ন

banglahour


পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।


সেনাবাহিনী সূত্রে জানা গেছে, স্থানীয় যুব ও নারী সমাজকে স্বাবলম্বী করার উদ্যোগ হিসেবে পরিচালিত এ প্রশিক্ষণে মোট ৬২ জন অংশ নেন। এর মধ্যে ৩০ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীকে সনদ এবং ৩২ জন সেলাই প্রশিক্ষণার্থীকে সনদপত্রের পাশাপাশি স্বাবলম্বী হওয়ার সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। বাঘাইহাট জোন সদরে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোন কমান্ডার লে. কর্নেল মোঃ তারেকুল ইমরান, পিএসসি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জোনের টু-আই-সি মেজর মোঃ সালমান সিদ্দিক, পিএসসি, এ্যাডজুটেন্ট লে. মোঃ জোবায়ের আল মাহমুদ এবং ৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, "পার্বত্য দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের নিজ পায়ে দাঁড় করাতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি পরিবার ও সমাজের আর্থিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।"


তিনি আরও প্রতিশ্রুতি দেন, দুর্গম পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাঘাইহাট সেনা জোনের এই ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


প্রশিক্ষণ গ্রহণ শেষে সনদ ও আর্থিক সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাহাড়ের স্থানীয় যুব ও নারীরা। তারা জানান, এ ধরনের উদ্যোগ দুর্গম এলাকায় স্বাবলম্বী হওয়ার নতুন পথ দেখাবে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম