১। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৮ অক্টোবর ২০২৬ তারিখ রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একাধিক বিশেষ অপারেশন দল কর্তৃক সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সোনারহাট, সংগ্রাম, বিছনাকান্দি এবং জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অপারেশন দল সীমান্তবর্তী এলাকা হতে *অভিনব কায়দায় ফলের ক্যারেটে ডিআই পিকআপে* লুকিয়ে রাখা *১৬৮ বোতল ভারতীয় মদ* এবং অপর একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় *০২টি ভারতীয় এয়ারগান* উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও, বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ বিভিন্ন প্রকারের মালামাল আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের *আনুমানিক সিজার মূল্য ০১ কোটি ৫৩ লক্ষ টাকা।*
২। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মালামাল আটক করতে সক্ষম হয়। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বোতভাবে অব্যাহত থাকবে। আটককৃত চোরাচালানী মালামালসমূহ সরকারী বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
