ঢাকা, ১১ অক্টোবর ২০২৬, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কানাইঘাট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৫ ঘন্টা আগে) ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ১১:১৮ অপরাহ্ন

banglahour

সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তর থেকে শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকালে সীমান্তবর্তী ১৩২৮ নম্বর পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে স্থানীয় কেউটি হাওর গ্রামের আবদুল লতিফের ছেলে শাহিন আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অথবা ভারতীয় খাসিয়ারা তাকে গুলি করে হত্যা করেছে।


জানা যায়- গত শুক্রবার রাতে শাহিন আহমদ তার বাড়ি থেকে বের হলেও রাতে তিনি আর বাড়ি ফিরেনি। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন শাহিন আহমদের গুলিবিদ্ধ লাশ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী সোনারখেওড় গ্রামের কৃষি জমিতে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন। পরে নিহতের বড় ভাই জসিম উদ্দিন কানাইঘাট থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ  ঘটনাস্থলে গিয়ে শাহিন আহমদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়সূত্র জানায়, মাঝেমধ্যে শাহিন আহমদ অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে গিয়ে খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করতেন। তাদের ধারণা শুক্রবার রাতে কোন একসময় শাহিন আহমদ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে হয়তো তাকে ভারতীয় বিএসএফ অথবা খাসিয়ারা গুলি করতে পারে।


এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে সীমান্তবর্তী সোনারখেওড় এলাকা থেকে শাহিন আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পিঠে গুলির চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


নিহতের ভাই জসিম উদ্দিন জানান, শাহিন আহমদ দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম