ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুন্দরবনের বনদস্যূ আলিফ বাহিনীর দুই গ্রুপের ১৫ সদস্য আত্মসমর্পণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১৩ ঘন্টা আগে) ১২ অক্টোবর ২০২৬, সোমবার, ৩:০১ অপরাহ্ন

banglahour


সুন্দরবনকে দস্যুমুক্ত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি-৬। এরই ধারাবাহিকতায় আলিফ বাহিনীর দুই গ্রুপের ১৫ সদস্য আত্মসমর্পণ করেছেন। এরপর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান পরিচালনা করে এসআরবি'র সদস্যরা। গত তিন দিনে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। দুপুরে খুলনার এসআরবির সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম।


তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বিদেশি শটগান, চারটি দোনলা বন্দুক, নয়টি ওয়ান শুটারগান, ২৭৪ রাউন্ড তাজা গুলি, ২৩টি খালি কার্তুজ, সাতটি ওয়াকিটকি ও ছয়টি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়।


এর আগে গত ৯ অক্টোবর সুন্দরবনের সক্রিয় জলদস্যু আলিফ বাহিনীর দুই গ্রুপের ১৫ সদস্য এসআরবি-৬-এর কাছে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ সময় উপ-অধিনায়ক আরো বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামীতেও অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বাকি দস্যুদের অপরাধের পথ ছেড়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানাষ তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম