ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ২৭ বিজিবি মারিশ্যা জোনে আইনশৃঙ্খলা সমন্বয় সভা

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১৩ ঘন্টা আগে) ১২ অক্টোবর ২০২৬, সোমবার, ৩:০১ অপরাহ্ন

banglahour


আসন্ন সর্বজনীন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাঘাইছড়ির ২৭ বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে এক বিশেষ আইনশৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১২ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় মারিশ্যা জোন সদর দপ্তরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মারিশ্যা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষ যেন আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য বিজিবির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হবে। পূজা মণ্ডপগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে বিজিবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারিশ্যা জোনের মেডিকেল অফিসার মেজর অমিত কুমার শাহা, ৩৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম প্রমুখ।


এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, জামায়াতের আমীর মাওলানা কবির আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা, সাংবাদিক, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


সভায় পূজা মণ্ডপের নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ভক্তদের নির্বিঘ্ন চলাচলের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। পরে জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন জোন কমান্ডার।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম