"ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং দুর্যোগ সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মোংলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার সুমীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জোবায়ের হোসেন এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর মোংলা সমন্বয়কারী মোঃ নুর আলম শেখ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার সুমী বলেন,প্রতিবছরের অন্যায় এ বছরও দিবসটি পালন করা হচ্ছে। "মোংলা অত্যন্ত দুর্যোগ ঝুঁকিপূর্ণ একটি এলাকা। লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙনের মতো নানামুখী দুর্যোগের সম্মুখীন হতে হয় এ অঞ্চলের মানুষকে।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিকাণ্ডসহ নানা দুর্যোগ থেকে বাঁচার উপায় এবং ক্ষয়ক্ষতি কমানোর কৌশল নিয়ে একটি বাস্তবভিত্তিক দুর্যোগ মহড়া প্রদর্শন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
