ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে দিনে দুপুরে ২ ভাই কে কুপিয়ে ১৬ লাখ টাকা ছিনতাই

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৯ ঘন্টা আগে) ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ৬:৪১ অপরাহ্ন

banglahour

ভৈরবে দিনে দুপুরে  ২ ভাই কে কুপিয়ে আহত করে  ১৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একটি চক্র। আজ রোববার বেলা দেড়টার দিকে শহরের চন্ডিবের মধ্যপাড়া ৩ রাস্তার মোড়ে এ ঘটনা  ঘটে। 

পরে স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা হলো মাসুদ রানা ও তার সহোদর ভাই নুরুল হক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন  করেছে। খাজা ষ্টিলের স্বত্বাধিকারী  আহত নুরুল হক  ও তার স্বজনরা জানান, আজ দুপুরে চন্ডিবের মধ্যপাড়া নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে  ব্যবসার কালেকশনের ১৬ লাখ টাকা নিয়ে  ভৈরব বাজারে ব্যাংকে জমা দেয়ার জন্য তার ভাই  মাসুদ রানা কে সাথে নিয়ে ৩ রাস্তার মোড়ে পৌছলে মোহাম্মদ আলীসহ ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়ে পেছন থেকে  হামলা চালিয়ে কুপিয়ে পিটিয়ে তাদের কাছ থেকে ২৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় । ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 


এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক আসিবুল হক জানান,ঘটনার সংবাদ পেয়ে তারা হাসপাতালে ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। আহতদের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম