ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৯ ঘন্টা আগে) ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ৬:৪২ অপরাহ্ন

banglahour


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২০০ দুঃস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর)  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন ।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা,উপজেলা বিএনপির  সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ,সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারন সন্পাদক সাজেদুর রহমান সজল,উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন,যুগ্ন-সম্পাদক মাহফুজুর রহমান মিঠুসহ আরো অনেকে। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম