ভৈরবে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন টাট ও বস্ত্র প্রতি মন্ত্রী
মোঃ শরিফুল আলম । শনিবার রাতে তিনি শহরের গোপাল জিউর মন্দির, কালি মন্দির,হরিজন মন্দিরসহ কয়েকটি মন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি পুজার শুরু থেকে প্রতিমা বিসর্জন দেয়া পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতা- কর্মীদেরকে নিরাপত্তা দেয়ার নির্দেশ দেন। যাতে উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে। মন্ত্রী বলেন, পুজার শেষের দিকে একটি দূর্বত্ত প্রতিমা ভাংচুর করার চেষ্টা করে সরকারকে বেকায়দায় ফেলার জন্য ।
অতীতে বিগত সরকারের আমলে ও একটি বিশেষ দল প্রতিমা ভাঙচুর করে বিএনপির উপর দায় চাপিয়েছে। বর্তমানে প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় প্রত্যেকটি পুজা মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় নেতা- কর্মীদের কঠোর নিরাপত্তায় নির্বিঘ্নে উৎসব পালন করছেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের দাবীর প্রেক্ষিতে তাদের শ্বশান ও শ্বশান ঘাটের সড়ক সংস্কার এবং হরিজনদের মন্দির সংস্কারসহ প্রতিরক্ষা দেয়াল নির্মানের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন, সাধারণ ও সাবেক ভিপি মুজিবুর রহমান,গোপাল জিউর মন্দির কমিটির সভাপতি শ্রী - দুলাল চন্দ্র সাহা,পুজা উদযাপন কমিটির সভাপতি চন্দন কুমার পালসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা। গত বছর ২৪ টি পুজা মন্ডপে পুজা হলেও এবার ৪ টি বেড়ে ২৮ টি মন্ডপে পুজা উদযাপন করা হচ্ছে ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
