ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির সাজেক সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি উল্টে আহত-৭

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৯ ঘন্টা আগে) ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ৬:৩৭ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্রের সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি (জিপ) উল্টে সাত পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।


রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সাজেক থেকে পর্যটক নিয়ে ফেরার পথে শিজকছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গাড়িটিতে ১৩ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তাঁদের মধ্যে সাতজন আহত হন। পরে সেনাবাহিনীর সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

আহতরা সকলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সেনাবাহিনীর সহযোগিতায় আহতদের খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।
​

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম