ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবান রোয়াংছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা নিলেন ৭০০ রোগী

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(৯ ঘন্টা আগে) ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ৬:৩৭ অপরাহ্ন

banglahour

 

দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বান্দরবানের রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ক্যাম্পে চোখের বিভিন্ন রোগের পরীক্ষা, ছানি শনাক্তকরণ, ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে প্রায় ৭০০ রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

রবিবার (১৮ অক্টোবর) সকালে বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধানে রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে রোয়াংছড়ি উপজেলা এবং আশপাশের দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে আসেন।

চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি।

এ সময় সেনা জোন কমান্ডার বলেন, দুর্গম পাহাড়ি এলাকার অনেক মানুষ চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হলেও আর্থিক অসচ্ছলতা ও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এসব মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যেই সেনাবাহিনীর এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আয়োজকদের এ উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ একদিকে যেমন সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করে, অন্যদিকে পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থা জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় আরও উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের সিনিয়র গভর্নর লায়ন জাহাঙ্গীর মিয়া, আরসি লায়ন এ কে এম এ মুকীত, ট্রেজারার লায়ন খালেদ রিশাদসহ লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটন এবং লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসকরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম