ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English
ঘূর্ণিঝড় ‘মোখা’

নৌযান চলাচল বন্ধ, ৫ বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৩ মে ২০২৩, শনিবার, ৬:৪৫ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: নৌ-পথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঘূর্ণিঝড় মোখার প্রভাব বাড়তে থাকায় সংস্থাটির উপপরিচালক মোবারক হোসেন মজুমদার জানান, ইতোমধ্যে অভ্যন্তরীণ নদীপথে বিভিন্ন জেলায় বিভিন্ন সংকেত রয়েছে। এর সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

এদিকে, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৪ তারিখের (রোববার) এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১২ মে) এক অফিস আদেশে এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

জানা গেছে, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারনে কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯