ঢাকা, ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মানবিক চিকিৎসক হিসেবে গড়ে উঠলেই ডাক্তার হওয়া সার্থক: অধ্যাপক হারুন আল রশীদ

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৯ মিনিট আগে) ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ১০:১২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:১৫ অপরাহ্ন

banglahour

সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজের জমকালো সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন 
একজন মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলে ডাক্তার হওয়া স্বার্থক হবে
-অধ্যাপক ডাক্তার হারুন আল রশীদ

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ড. হারুন আল রশীদ বলেছেন, নতুন ডাক্তারদের এমনভাবে গড়ে উঠতে হবে যাতে করে রোগীদের প্রকৃত সেবা প্রদান করা যায়। নবীন ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, একজন মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলে জীবনে ডাক্তার হওয়া স্বার্থক হবে। তিনি শুক্রবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমাস্থ নর্থ ইষ্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের 'ক্লাস ২০২৬'-এর ইন্টার্ন সমাপ্তি ও গ্র্যাজুয়েশন উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
প্রধান অতিথির বক্তব্যে ড্যাব সভাপতি নবীন চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে দেশের চিকিৎসা সেবার মানোন্নয়নে ও মানবতার কল্যাণে নিয়োজিত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. এ.এফ.এম নাজমুল ইসলাম। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. খালেকুজ্জামান দিপু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও ম্যানেজিং ডিরেক্টর নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের গভর্নিং বডির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান চৌধুরী। 
অনুষ্ঠানে এমবিবিএস এবং বিডিএস ব্যাচের কৃতি গ্র্যাজুয়েটদের সংবর্ধনা প্রদান করা হয়। সনদ ও সম্মাননা গ্রহণকালে শিক্ষার্থীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বর্ণিল এই আয়োজনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গ্র্যাজুয়েটদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটির সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম