ঢাকা, ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

১০ নম্বর সংকেত থাকলেও কুয়াকাটায় ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়েনি

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৩ মে ২০২৩, শনিবার, ২:৪৭ অপরাহ্ন

banglahour

কুয়াকাটা: কুয়াকাটায় এখন পর্যন্ত ঘূর্ণিঝড় মোখার তেমন কোন প্রভাব পড়েনি। সকাল থেকে গুমট আবহাওয়া বিরাজ করছে,কখনো মেঘ কখনো রৌদ্রজ্জল। প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। প্রয়োজনের বাইরে ঘর থেকে বের হচ্ছে না। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর অনেকটা শান্ত রয়েছে। 

তবে পর্যটকদের সাগরে নামা থেকে বিরত রাখা হচ্ছে। এদিকে মৎস্য বন্দর, সমুদ্র সৈকত ও দুর্গম এলাকায় সচেতনতামূলক মাইকিং করছে টুরিস্ট পুলিশ ও থানা পুলিশ  কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, সিপিপি ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। 

পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালী সার্কেলের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুর রহমান জানিয়েছেন বিভিন্ন নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে তা বিপদসীমার প্রায় ১ মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, ঘূর্ণিঝড় ‘মোখা’র কারনে কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম